ads

শনিবার , ২৪ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

খবর টি পড়েছেন : ১৮০
নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৩ এপ্রিল শুক্রবার মধ্যরাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী খ্রিষ্টান মিশনের বটতলা বাজারে ওই অগ্নিকাণ্ড ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার বটতলা বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যায়। রাত ১টার দিকে মাহিমা আরেং এর কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তেই তা আশেপাশে ছড়িয়ে পড়ে। এতে মাহিমার কাপড়ের দোকান ও আমির হামজার মোবাইলের দোকান পুড়ে যায়। খবর পেয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের শিখায় সামান্য পুড়ে এবং মালামাল ও দোকান রক্ষা করতে গিয়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয় রবিউল মেম্বারের আরও দু’টি দোকানঘর। স্থানীয়রা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে র‌্যাবের হাতে হেরোইনসহ যুবক গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুর সীমান্তে বন্যহাতির তাণ্ডব ॥ ফসল রক্ষায় দিশেহারা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads