ads

বৃহস্পতিবার , ২২ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইফতারে দইয়ের যতো উপকারিতা

খবর টি পড়েছেন : ২৭৬
ইফতারে দইয়ের যতো উপকারিতা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রমজান মাসে সারা দিন রোজা থাকার পরে শরীরে যে দুর্বলতা আসে তা উপশমে দই হতে পারে সবচেয়ে ভালো খাবার। ইফতারিতে অন্যান্য খাবারের সঙ্গে দই খেলে পেটে তৈরি হওয়া এসিডিটি সমস্যা দূর হতে পারে। এছাড়া দই হতে পারে আমাদের শরীরে পুষ্টি ঘাটতি পূরণে সবচেয়ে উৎকৃষ্ট খাবার। আসুন জেনে নেই ইফতারে দইয়ের উপকারিতা সম্পর্কে :

Shamol Bangla Ads

১.দই খেলে পেট ঠাণ্ডা থাকে।

২. সারদিন রোজা থাকায় পেটে এসিডিটি তৈরি হয়। ইফতারে একসঙ্গে অনেকগুলো খাবার খেয়ে ফেলায় অস্বস্তি শুরু হয়। এসময় দই খাওয়া খুবই কার্যকর।

Shamol Bangla Ads

৩. দই খাদ্য ডাইজেশন বা হজম প্রক্রিয়ায় সহযোগিতা করে।

৪. দই একটি পুষ্টিতে ভরপুর খাবার ।

৫. প্রথম উপাদান হচ্ছে ফাইবার, যা শরীরের ডাইজেশন বা হজম প্রক্রিয়ায় সহযোগিতা করে।

৬. দইয়ে থাকে প্রবাইটিস যা উপকারি ব্যকটেরিয়া নামে পরিচিত। এই ব্যকটেরিয়া শরীরে ডাইজেশন বা পারিপাক প্রক্রিয়ায় সহযোগিতা করে।

৭. দইয়ে প্রচুর পরিমাণে ক্যলসিয়াম এবং ফসফরাস আছে।

৮. যারা দুধ খেতে পারেন না তাদের জন্য খুবই ভালো বিকল্প হতে পারে দুই।

৯. শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে ভূমিকা রাখে।

যেভাবে খাবেন:

১. দই সরাসরি খেতে না চাইলে ফলের সালাদ তৈরি করে দই মিশিয়ে খাওয়া যেতে পারে।

২. দই দিয়ে লাচ্চি তৈরি করে খাওয়া যেতে পারে। যা একই সঙ্গে পানীয় এবং দইয়ের গুণাগুণ দুই ভাবেই কাজ করবে।

৩. সরাসরি মিষ্টি দই খেতে না পারলে কাঁচা টমেটো বা শসার সালাদের সঙ্গে টক দই মিশিয়ে খাওয়া যেতে পারে।

৪. সেহরির সময় অল্প দই বা লাচ্চি খেলে সারা দিনের হজম প্রক্রিয়ায় ভালো ফল পাওয়া যেতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনাকালে নিম পাতা খাওয়া কেন জরুরি পরবর্তী সংবাদ পাকিস্তানকে হারিয়ে জুতা নিয়ে উল্লাস জিম্বাবুয়ের বোলারের

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads