ads

বুধবার , ২১ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকায় এল মেট্রোরেলের বগি

খবর টি পড়েছেন : ১৮২
ঢাকায় এল মেট্রোরেলের বগি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অবশেষে ঢাকায় এসে পৌঁছেছে মেট্রোরেলের প্রথম সেট ট্রেন। মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার বিকেল পৌঁনে ৫টা নাগাদ দুটি বগি বহনকারী একটি ছোট জাহাজ উত্তরায় মেট্রোরেলের ডিপো সংলগ্ন জেটিতে এসে ভিড়েছে। আরও দুটি ছোট জাহাজে করে মেট্রোরেলের প্রথম সেট ট্রেনের বাকি চারটি বগি বুধবারই সন্ধ্যা নাগাদ একই জেটিতে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা। ট্রেনটি জেটি থেকে মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে আগামী ২৩ এপ্রিল।
জাপানের কোবে বন্দর থেকে জাহাজে করে গত ৪ মার্চ বাংলাদেশের উদ্দেশে রওনা হয় মেট্রোরেলের প্রথম সেট ট্রেন। বাংলাদেশের মোংলা বন্দরে এসে পৌঁছায় ৩১ মার্চ। সেখান থেকে আরেকটি জাহাজে করে ট্রেনটি ঢাকায় আনা হচ্ছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (মেট্রোরেল) ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব এমএ এন ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। নির্মাণাধীন উত্তরা-মতিঝিল মেট্রোরেলের জন্য সবমিলে ২৪ সেট ট্রেন কেনা হচ্ছে। ট্রেনগুলো বানাচ্ছে জাপানি প্রতিষ্ঠান কাওয়াসাকি-মিতসুবিসি।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে বাকি ট্রেনগুলো দেশে চলে আসবে। দ্বিতীয় সেট ট্রেনটি ঢাকায় পৌঁছাতে পারে ১৬ জুন। তৃতীয় ট্রেনটি ১৩ জুন রওনা দিয়ে ১৩ আগস্ট পৌঁছাতে পারে ঢাকায়।
দুপুর ১২টার দিকে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে বলা হয়েছে, কঠোর লকডাউন পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজ দিন-রাত অব্যাহত আছে। বুধবার মেট্রো সেট ট্রেন বহনকারী দুটি জাহাজ ঢাকার তুরাগ নদীর তীরে উত্তরাস্থ ডিপো সংলগ্ন এলাকায় নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।
গত ১৭ এপ্রিল ডিএমটিসিএল বলেছিল, মোংলা সমুদ্রবন্দরে শুল্ক ও ভ্যাট সম্পর্কিত কার্যাবলী সম্পন্ন করে ১৬ এপ্রিল প্রথম মেট্রো সেট ট্রেন বহনকারী দুটি জাহাজ ঢাকার দিকে যাত্রা করেছে। জাহাজ দুটি নদীপথে আগামী ২৩ এপ্রিল উত্তরা এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ৯৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত… পরবর্তী সংবাদ করোনা আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads