ads

শুক্রবার , ১৬ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় একদিনে ১০১ মৃত্যুর রেকর্ড, নতুন শনাক্ত ৪৪১৭

খবর টি পড়েছেন : ২০৩
করোনায় একদিনে ১০১ মৃত্যুর রেকর্ড, নতুন শনাক্ত ৪৪১৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১০১ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৮২ জনে।

Shamol Bangla Ads

এ ছাড়া নতুন করে আরও ৪ হাজার ৪১৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৯৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন।
২৪ ঘণ্টায় ১৮ হাজার ৭০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৩৬ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ। এ ছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ এবং সুস্থতার হার ৮৪ দশমিক ৭০ শতাংশ। এর আগে বৃহস্পতিবার করোনায় ৯৪ জনের মৃত্যু হয়েছিল। আর নতুন রোগী শনাক্ত হয়েছিল ৪ হাজার ১৯২ জন ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুপ্রিম কোর্টে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর জানাজা… পরবর্তী সংবাদ ঐতিহাসিক মুজিবনগর দিবসের সুবর্ণজয়ন্তী আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads