ads

সোমবার , ১২ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের মেয়ে আঁখি মেডিকেলে ভর্তি পরীক্ষায় ৯ম

খবর টি পড়েছেন : ৪৩৩
শেরপুরের মেয়ে আঁখি মেডিকেলে ভর্তি পরীক্ষায় ৯ম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা নামাপাড়া গ্রামের সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আলকাছ আলী ও গৃহীনি তাজমুন নাহারের প্রথম কন্যা সুমাইয়া সুলতানা আঁখি ২০২১ সালের মেডিকেলে (এমবিবিএস) ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ৯ম স্থান অধিকার করেছে। ছোট বেলা থেকেই আঁখির জীবনের লক্ষ্য বড় হয়ে সে ডাক্তার হবে এবং গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়াবে, সেবা করবে। আঁখির ওই অভাবনীয় সাফল্যে পুরো এলাকাবাসী খুবই আনন্দিত।
জানা গেছে, শেরপুর জেলার গর্ব সুমাইয়া সুলতানা আঁখি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে। সে ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা সেনানিবাস থেকে গোল্ডেন জিপিএ ৫.০০ পেয়েছে। ২০১৮ সালে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে সাফল্যের সাথে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫.০০ পেয়েছে। ২০২০ সালে ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা সেনানিবাস থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫.০০ পেয়েছে।
আঁখির বড় মামা ময়ছর আলী জানান, আঁখি সকাল বেলা উঠে নামাজ পড়ে। কুরআন শরীফ পড়ে লেখাপড়া শুরু করে। আমাদের এই ভাগ্নি আমাদের গর্ব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আটক ২ ভারতীয় নাগরিককে নালিতাবাড়ীর নাকুগাঁও সীমান্ত দিয়ে… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকায় ভ্রাম্যমাণ আদালতে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads