ads

শুক্রবার , ৯ এপ্রিল ২০২১ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের জেলা জজ আল মামুনসহ পরিবারের ৫ জন করোনা আক্রান্ত

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
এপ্রিল ৯, ২০২১ ১১:০৩ অপরাহ্ণ

শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন, তার স্ত্রী ও সন্তানসহ পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন শেরপুরে নমুনা দিয়েছিলেন। ৯ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলে তিনিসহ মোট ৫ জনের করোনা শনাক্ত হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন ওই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

জানা যায়, গত এক সপ্তাহ আগে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুনের স্ত্রী রাজধানী ঢাকাস্থ ইডেন কলেজের অধ্যাপক সানজিদা নাছরিন, ২ ছেলে ও কাজের মেয়েসহ সবাই ঢাকাতেই করোনা আক্রান্ত হন। বর্তমানে তারা সবাই ঢাকায় সানজিদা নাছরিনের সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন। মোহাম্মদ আল মামুনের সামান্য সর্দি ও শরীর ব্যথা ছাড়া অন্য কোন উপসর্গ নেই। আর তার স্ত্রীর সামান্য শ্বাসকষ্ট ছাড়া পরিবারের আর কারও তেমন কোন সমস্যা নেই। এদিকে করোনায় আক্রান্ত মোহাম্মদ আল মামুন তিনিসহ পরিবারের সুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবারে নতুন করে আরও ৫ জনসহ এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬৩৯ জন, যা নমুনা পরীক্ষার ৬.৮২ ভাগ। এই সময়ে সুস্থ হয়েছেন ৫৮৫ জন, যা মোট আক্রান্তের ৯৩.৮ ভাগ। আর ১৩ জনের মৃত্যু হয়েছে, যা মোট আক্রান্তের ২ ভাগ। শুক্রবার পর্যন্ত জেলায় ৪০ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ৩৯৭ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৯ হাজার ৩৭৩ জনের। রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে ২৪ জনের। এছাড়া জেলায় মোট টিকা নিয়েছেন ৩৩ হাজার ২৮৭ জন। এর মধ্যে কোভিড-১৯ এর প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন ৩২ হাজার ৭৩৪ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৫৩ জন।

Need Ads