ads

বৃহস্পতিবার , ৮ এপ্রিল ২০২১ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দ্বিতীয় ধাপের করোনা টিকা প্রদান শুরু, প্রথম দিনে টিকা নিলেন ৫৫৩ জন

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
এপ্রিল ৮, ২০২১ ৩:৫১ অপরাহ্ণ

সারাদেশের মতো শেরপুরেও কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপের টিকা প্রদান শুরু হয়েছে। ৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে জেলা সদর হাসপাতাল চত্ত্বরে স্থাপিত কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে ওই টিকা প্রদান শুরু হয়। এছাড়া একই সাথে নিবন্ধনকৃতদের প্রথম ডোজ টিকা প্রদানও চলছে। দ্বিতীয় ধাপের শুরুর দিনে টিকা গ্রহণ করেন শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপিসহ অনেকেই। এদিন জেলায় দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৫৫৩ জন। আর একই দিনে প্রথম ধাপের টিকা নিয়েছেন ১০৩ জন।
জানা যায়, বুধবার রাত পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬২৯ জন, যা নমুনা পরীক্ষার ৬.৭১ ভাগ। একই সময়ে সুস্থ হয়েছেন ৫৮২ জন, যা মোট আক্রান্তের ৯৩.৮ ভাগ। আর ১৩ জনের মৃত্যু হয়েছে, যা মোট আক্রান্তের ২.১ ভাগ। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৩৪ জন। এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ৩৩৩ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৯ হাজার ৩২০ জনের। রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে ১৩ জনের।

Shamol Bangla Ads

এদিকে করোনা টিকা গ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট। ক্যাম্পেইন চলাকালে করোনা মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি বার্তা মাইকিং করা হয়। ওইসময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-পরিচালক হায়দার আলী, জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ খাইরুল কবীর সুমন, জেলা যুব রেড ক্রিসেন্টের প্রধান ইউসূফ আলী রবিনসহ ইউনিটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, গত ৭ ফেব্রুয়ারি প্রথম ধাপের টিকাদান কর্মসূচি শুরুর পর এ পর্যন্ত টিকা নিয়েছেন মোট ৩২ হাজার ৭৩৪ জন। এখন থেকে প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজের টিকা প্রদান একসাথে চলবে। তিনি করোনা প্রতিরোধে সবাইকে নিয়মিত মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

Need Ads