ads

বুধবার , ৭ এপ্রিল ২০২১ | ২৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ট্রাকচাপায় শিশু নিহত

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
এপ্রিল ৭, ২০২১ ১:৩১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ট্রাকচাপায় আলেয়া আক্তার নামে ৬ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। ৭ এপ্রিল বুধবার দুপুরে নকলা-নালিতাবাড়ী সড়কের ধনাকুশা পুরাতন বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত আলেয়া স্থানীয় আনোয়ার হোসেনের মেয়ে।
জানা যায়, বুধবার বেলা ১২টার দিকে শিশু আলেয়া ধনাকুশা এলাকায় নকলা-নালিতাবাড়ী সড়কটি পার হওয়ার সময় নকলা থেকে ছেড়ে যাওয়া ইটভাটার শ্রমিক বহনকারী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু আলেয়া। পরে স্থানীয়রা নালিতাবাড়ী থানায় খবর দিলে ঘাতক ট্রাকটি ও এর চালককে আটক করে পুলিশ।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, ঘাতক ট্রাকটিকে চালকসহ আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads