ads

বুধবার , ৭ এপ্রিল ২০২১ | ২৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
এপ্রিল ৭, ২০২১ ৩:৩৪ অপরাহ্ণ

শেরপুরের নকলায় মিম আক্তার (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বাউসা কবুতরমারী এলাকা থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। মিম স্থানীয় রফিকুল ইসলামের কন্যা ও স্থানীয় দিশারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

Shamol Bangla Ads

জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে সবার অগোচরে নিজ কক্ষের ধর্নার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মিম। পরে খবর পেয়ে মিমের লাশ উদ্ধার করে পুলিশ। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় আইনী পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads