ads

শনিবার , ৩ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোয়াইটওয়াশের পর র‍্যাংকিংয়ে ২ ধাপ নামল বাংলাদেশ

খবর টি পড়েছেন : ২০৪
হোয়াইটওয়াশের পর র‍্যাংকিংয়ে ২ ধাপ নামল বাংলাদেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর র‍্যাংকিংয়ে ২ ধাপ অবনমন ঘটেছে বাংলাদেশের। ৩ রেটিং পয়েন্ট হারিয়ে টাইগারদের অবস্থান এখন দশমে।

Shamol Bangla Ads

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের হালনাগাদ তালিকা বলছে, কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারার পর বাংলাদেশের রেটিং পয়েন্ট হয়েছে ২২৬, যা সিরিজ শুরুর আগে যা ছিল ২২৯। ফলে ২২৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে পেছনে ফেলেছে শ্রীলংকা।

এর আগে জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশকে টপকে যায় আফগানিস্তান। বাংলাদেশকে আটে ঠেলে সপ্তম স্থান দখল করে আসগরের আফগানের দল। অষ্টমে থেকেই নিউজিল্যান্ড সফরে যায় বাংলাদেশ। অর্থাৎ কিউইদের কাছে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতে আরও দুই ধাপ নেমে দশমে গিয়ে ঠেকল বাংলাদেশ।

Shamol Bangla Ads

র‌্যাংকিং বলছে, আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২৩০ এবং ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকার ২২৮।

২৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। মাত্র ২ পয়েন্ট কম নিয়ে ভারত দ্বিতীয় স্থানে। নিউজিল্যান্ডের কাছে হারের পর ২৬৭ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তৃতীয়তে এবং ২৬০ পয়েন্ট নিয়ে পাকিস্তান চতুর্থ স্থানে অবস্থান করছে।

অস্ট্রেলিয়ার পর বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ২৫৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নিউজিল্যান্ড। ২৫১ রেটিং নিয়ে দক্ষিণ আফ্রিকার অবস্থান ষষ্ঠ স্থানে। ১৯০ ও ১৮৯ পয়েন্ট নিয়ে একাদশ ও দ্বাদশ স্থানে যথাক্রমে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টেস্ট স্ট্যাটাস পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল পরবর্তী সংবাদ ক্ষোভে ছুড়ে ফেলা রোনালদোর আর্মব্যান্ড বিক্রি হলো ৬৩…