ads

শনিবার , ৩ এপ্রিল ২০২১ | ১৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টেস্ট স্ট্যাটাস পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাসও পেয়েছে। এর আগে দলটি ওয়ানডে, টি-টোয়েন্টির স্ট্যাটাস লাভ করেছিলো। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তনকে পূর্ণ সদস্যপদ দিতে। ফলে এখন থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টেস্ট খেলতে আর কোনো বাধা নেই। বাকি দলগুলোর মতো এখন থেকে বাংলাদেশ তিন ফরম্যাটেই খেলার জন্য দল তৈরি করবে।

Shamol Bangla Ads

জানা গেছে, এতদিন ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তান টেস্ট খেলতে পারত।

২০১১ সালে অ্যামেরিকাকে হারিয়ে ওয়ানডের সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এরপর ২০১৮ সালে নারী এশিয়া কাপ ভারতকে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

Shamol Bangla Ads

যদিও বাংলাদেশ নারী দল এখন পর্যন্ত ওয়ানডের বিশ্বকাপে খেলতে পারেনি বাছাই পর্ব টপকে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও জিততে পারেনি কোনো ম্যাচ।

Need Ads