ads

শনিবার , ৩ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্ষোভে ছুড়ে ফেলা রোনালদোর আর্মব্যান্ড বিক্রি হলো ৬৩ লাখ টাকায়

খবর টি পড়েছেন : ২০০
ক্ষোভে ছুড়ে ফেলা রোনালদোর আর্মব্যান্ড বিক্রি হলো ৬৩ লাখ টাকায়
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গেল শনিবার সার্বিয়ার মুখোমুখি হয়েছিল পর্তুগাল। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। তবে ম্যাচের যোগ করা সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর নেওয়া একটি শট গোললাইন অতিক্রম করলেও সেটিকে গোলের স্বীকৃতি দেননি রেফারি। বিষয়টি নিয়ে বেশ ক্ষীপ্ত হন রোনালদো। দেখেন হলুদ কার্ডও। মাঠ ছাড়ার আগে ক্ষোভে ছুড়ে ফেলেন অধিনায়কের আর্মব্যান্ড।

Shamol Bangla Ads

সেটি কুড়িয়ে নেন সার্বিয়ার ফায়ার সার্ভিস কর্মী ভুকিসেভিচ। তিনি আর্মব্যান্ডটি তুলে দেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে। তারা রোনালদোর ছুড়ে ফেলা আর্মব্যান্ডটি নিলামে তোলে মঙ্গলবার। টানা তিনদিনের নিলাম শেষে শুক্রবার সেই আর্মব্যান্ডটি বিক্রি হয় ৭.৫ মিলিয়ন সার্বিয়ান দিনার তথা ৭৫ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় যেটা ৬৩ লাখ ৩৯ হাজার ৮৫২ টাকায়।

তবে ওই টাকা ব্যয় হচ্ছে একটি মহৎ কাজে। ৬ মাস বয়সী দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত এক সার্বিয়ান শিশুর চিকিৎসার পেছনে ব্যয় হবে ওইসব টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হোয়াইটওয়াশের পর র‍্যাংকিংয়ে ২ ধাপ নামল বাংলাদেশ পরবর্তী সংবাদ বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ