ads

বুধবার , ৩১ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ॥ চেয়ারম্যান আধার, সম্পাদক জুবায়ের

খবর টি পড়েছেন : ৩৬২
শেরপুর ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ॥ চেয়ারম্যান আধার, সম্পাদক জুবায়ের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নান্দনিক শেরপুর গড়ে তোলাসহ আর্তমানবতার সেবায় কাজ করার দৃঢ় প্রত্যয়ে এবার আত্মপ্রকাশ ঘটেছে ‘শেরপুর ফাউন্ডেশন’ নামে আরও একটি সামাজিক সংগঠনের। ৩১ মার্চ বুধবার দুপুরে শেরপুর জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধারের উদ্যোগে শহরের বটতলা কালিরবাজারস্থ সিটি ল’ চেম্বারে তার সভাপতিত্বে আয়োজিত বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের উপস্থিতি ও মতবিনিময়ের মধ্য দিয়ে ওই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি-সাংবাদিক তালাত মাহমুদ, অধ্যাপক ড. আবদুল আলীম তালুকদার, কবি আরিফ হাসান, শিক্ষক আইয়ুব আকন্দ বিদ্যুৎ, সাংবাদিক-সমাজসেবক মোহাম্মদ জুবায়ের রহমান, সমাজসেবক মাছুদুল আলম সরকার, ডাঃ হাফিজুর রহমান লাভলু, সমাজসেবক ফরিদুজ্জামান, সুলতান মাহমুদ সুজন, শিক্ষক কামরুজ্জামান বাদল ও মাহবুব হাসান রুবেল, আইনজীবী তাজুমুল ইসলাম ও আশরাফুজ্জামান, প্রকৌশলী রবিউল ইসলাম রুবেল প্রমুখ।
পরে নবপ্রতিষ্ঠিত ওই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনোনীত হন উদ্যোক্তা বিশিষ্ট সংগঠক রফিকুল ইসলাম আধার। আর সাধারণ সম্পাদক মনোনীত হন বিশিষ্ট সাংবাদিক-সাহিত্যিক ও সমাজসেবক মোহাম্মদ জুবায়ের রহমান।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নবপ্রতিষ্ঠিত ওই সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান জানান, বর্তমানে শেরপুরবাসীর বিপুল আস্থায় থাকা বিশিষ্ট সংগঠক রফিকুল ইসলাম আধারের উদ্যোগে প্রতিষ্ঠিত এ সংগঠনটি হবে মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী-সামাজিক সংগঠন। এর মাধ্যমে পরিচ্ছন্ন ও নান্দনিক শেরপুর গড়ে তোলার জন্য সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করা হবে। প্রয়োজনে বৃহত্তর সমস্যা সমাধানে বিশেষ করে শেরপুরে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও রেললাইন বাস্তবায়নের দাবিসহ নানা দাবি নিয়ে নাগরিক আন্দোলন গড়ে তোলা হবে। সেইসাথে যানজট ও জলাবদ্ধতামুক্ত শহর গড়াসহ নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার পাশাপাশি নানা দুর্যোগে আর্তমানবতার সেবায় কাজ করা হবে। একইসাথে গুণীজন, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সম্মাননা প্রদানসহ সন্ত্রাস, দুর্নীতি, মাদক, ইভটিজিং ও নারীর প্রতি সহিংসতা-বাল্যবিবাহ প্রতিরোধেও মাঠে থেকে কাজ করবে এ সংগঠনটি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব দ্রুতই বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হবে এবং পরিষদের প্রথম সভাতেই নানা কর্মসূচি হাতে নিয়ে মাঠে কাজ করবে এ সংগঠনটি। তার মতে, দ্বিতীয় ধাপের করোনা পরিস্থিতি মোকাবেলা এ সংগঠনের প্রথম কর্মসূচি হতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত পরবর্তী সংবাদ শেরপুরে কবি হাফিজুর রহমান লাভলুর ‘সাঁঝবেলায় এসো’ কাব্যগ্রন্থের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads