ads

বুধবার , ৩১ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৫২ মৃত্যু, রেকর্ড শনাক্ত ৫৩৫৮

খবর টি পড়েছেন : ২০২
দেশে করোনায় আরও ৫২ মৃত্যু, রেকর্ড শনাক্ত ৫৩৫৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫ হাজার ৩৫৮ জন, করোনাকালে বাংলাদেশে এটাই একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে। ৩১ মার্চ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে, করোনায় সংক্রমিত ৫ হাজার ৪২ জন শনাক্ত হয়েছিল মঙ্গলবার। তার আগের দিন সোমবার ৫ হাজার ১৮১ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছিল।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ২১৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ লাখ ৭০ হাজার ৫৭৬টি।
নমুনা পরীক্ষার বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯০ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা দ্রুত রূপ পরিবর্তন করছে : স্বাস্থ্যমন্ত্রী পরবর্তী সংবাদ যুক্তরাজ্য বাদে ইউরোপ ও ১২ দেশ থেকে বাংলাদেশে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads