ads

শনিবার , ২৭ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবলীলার পৃষ্ঠপোষক বিএনপি : কাদের

খবর টি পড়েছেন : ২৪০
সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবলীলার পৃষ্ঠপোষক বিএনপি : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান পণ্ড করতে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় একটি সাম্প্রদায়িক গোষ্ঠী তাণ্ডবলীলা চালিয়েছে। বিএনপি ওই তাণ্ডবলীলার পৃষ্ঠপোষক। ২৭ মার্চ শনিবার জাতীয় সংসদ ভবন এলাকায় ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সম-সাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে গত কয়েকদিন ধরে বিএনপি তার দোসরদের দিয়ে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, সেটা দেশের জনগণ প্রত্যক্ষ করেছে। অথচ বিএনপিই নরেন্দ্র মোদির বিজয়ের পর আনন্দে ফুল আর মিষ্টি নিয়ে ভারতীয় দূতাবাসের দরজায় পৌঁছানোর প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল।
ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার জন্য সময়ে ভারত বিরোধিতা, আর সময়ে ভারত প্রীতি বিএনপির রাজনীতির দ্বিচারিতাকেই স্পষ্ট করে। এ অপরাজনীতি বিএনপিকে ক্রমশ জনবিচ্ছিন্ন করে তুলছে। ক্ষমতার মোহ বিএনপিকে অন্ধ করে রাখছে। ভারতের সরকারপ্রধানের সফরের বিরোধিতার আড়ালে তারা মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর বিরোধিতাই করছে। বিএনপি অবস্থান নিয়েছে ৫০ বছর আগের পরাজিত শক্তির পক্ষে। সরকার বিরোধিতার আড়ালে বিএনপি রাষ্ট্রের মর্যাদা বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত।

Shamol Bangla Ads

তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে। শুক্রবার জুম্মার নামাজের সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে সাম্প্রদায়িক গোষ্ঠী যে তাণ্ডবলীলা চালিয়েছে, এই ধৃষ্ঠতার জবাব জনগণ অবশ্যই দেবে।
ক্ষমতার পরিবর্তন বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতার পরিবর্তন কেবলমাত্র নির্বাচনের মাধ্যমেই হবে। তাই আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে বিএনপির স্বাধীনতার চেতনা ও মূল্যবোধের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন দায়সারা এবং লোক দেখানো আনুষ্ঠানিকতা। তারা মুখে স্বাধীনতার কথা বললেও স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষকতা অব্যাহত রেখেছে। বিএনপি গত চার দশকের বেশি সময় ধরে ষড়যন্ত্র ও চোরাগলির রাজনীতির চর্চা করে আসছে এবং এর উত্তরাধিকার বহন করে চলছে।
বিএনপি নেতাদের পরামর্শ দিয়ে সেতুমন্ত্রী বলেন, ক্ষমতা পেতে হলে জনগণের জন্য রাজনীতি করুন। ষড়যন্ত্রের রাজনীতি ক্ষণিকের। কিন্তু জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের রাজনীতি চিরকালের। বঙ্গবন্ধু এমন রাজনীতিই করে গেছেন, যার ধারাবাহিকতায় মানুষের আস্থার ঠিকানায় পরিণত হয়েছেন তারই কন্যা শেখ হাসিনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি বৈঠক অনুষ্ঠিত পরবর্তী সংবাদ হেফাজতের ডাকা হরতাল ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ-র‌্যাব-বিজিবি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads