ads

শুক্রবার , ২৬ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বায়তুল মোকাররমের সামনে মুসল্লি-পুলিশ সংঘর্ষ

খবর টি পড়েছেন : ২৭৯
বায়তুল মোকাররমের সামনে মুসল্লি-পুলিশ সংঘর্ষ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পল্টন থানার ডিউটি অফিসার এসআই মোবারক হোসেন জানান, জু’মার নামাজের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে মুসল্লিরা বায়তুল মোকাররমের সামনে মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এ সময় মুসল্লিরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে।

Shamol Bangla Ads

সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, এখনও সংঘর্ষ চলছে। পরিস্থিতি শান্ত হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিতে দু’দিনের সফরে শুক্রবার ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি পরবর্তী সংবাদ রাজশাহীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads