ads

মঙ্গলবার , ২৩ মার্চ ২০২১ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সীমান্তে ভারতীয় রুপীসহ যুবক গ্রেফতার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মার্চ ২৩, ২০২১ ২:৫৫ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীর সীমান্তে ভারতীয় রুপীসহ মোহাম্মদ আলী (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি। ২২ মার্চ সোমবার রাতে ভারতীয় সীমান্তের পিলার ১০৯৮/৩ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব খাড়ামোড়া নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী রাঙ্গাজান গ্রামের মফিজল হকের ছেলে। এদিকে মামলাসহ মঙ্গলবার সকালে আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাওয়াকুচা বিজিবি ক্যাম্প হতে একটি টহলদল ১০৯৮/৩ এস পিলার কাছে ফাঁদ পেতে বসে থাকে। ওইসময় মোহাম্মদ আলীসহ আরও একজন ভারতীয় সীমান্তের দিকে যেতে থাকলে বিজিবি’র টহলদল ধাওয়া দিয়ে মোহাম্মদ আলীকে আটক করলেও অন্যজন পালিয়ে যায়। পরে মোহাম্মদ আলীর দেহ তল্লাশী করে তার কোমড়ে গামছার ভিতরে ভারতীয় ৪০ হাজার রুপি পাওয়া যায়। ওই ঘটনায় বিজিবি তাওয়াকুচা ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে সোমবার রাতেই শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ওই ঘটনায় বিজিবি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। মঙ্গলবার সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads