করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপ ঠেকাতে শেরপুরে ট্রাফিক পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। জনসাধারণকে মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করতে ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ মার্চ মঙ্গলবার শহরের নবীনগর বাসস্ট্যান্ড, থানার মোড়সহ বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণকালে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, ট্রাফিক পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম, আশরাফ আলী আকন্দ, সার্জেন্ট মির্জা বাছেদ বেগসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন




