ads

মঙ্গলবার , ২৩ মার্চ ২০২১ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনকণ্ঠ সম্পাদকের মৃত্যুতে শেরপুরে বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ২৩, ২০২১ ৩:৩৫ অপরাহ্ণ

দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শেরপুরের বিভিন্ন মহলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ২৩ মার্চ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এক শোকবার্তায় তার বিদেহী আত্মায় শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারী আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে জাতি স্বাধীনতার স্বপক্ষের শক্তির একজন বাতিঘরকে হারালো। সংবাদপত্র প্রকাশনার জগতে তিনি দিয়েছেন নতুন মাত্রা। তার মৃত্যুতে দেশ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার একজন মহান মুক্তিযোদ্ধাকে হারালো। তিনি এ প্রজন্মের সংগঠক ও উদ্যোক্তাদের অনুপ্রেরণা হিসেবে চিরকাল বেঁচে থাকবেন।

Shamol Bangla Ads

অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী, চেম্বার অব কমার্সের সভাপতি আছাদুজ্জামান রৌশন, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।
উল্লেখ্য, গত ২২ মার্চ সোমবার ভোরে রাজধানীর ক্যান্টনমেন্টের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে তাকে নিকটস্থ এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদকে মৃত ঘোষণা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads