ads

সোমবার , ২২ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনা বিশ্বের দারুণ এক অনুপ্রেরণাদায়ী নেতা: নেপালের প্রেসিডেন্ট

খবর টি পড়েছেন : ২২৩
শেখ হাসিনা বিশ্বের দারুণ এক অনুপ্রেরণাদায়ী নেতা: নেপালের প্রেসিডেন্ট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেছেন, আপনি বিশ্বের দারুণ এক অনুপ্রেরণাদায়ী নেতা। ২২ মার্চ সোমবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিদ্যাদেবী ভান্ডারি বলেন, আমি আপনার অনুরাগী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষাৎ শেষে সংবাদিকদের এসব তথ্য জানান। খবর বাসসের

Shamol Bangla Ads

নেপালের প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উল্লখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে বিদ্যা দেবী ভান্ডারি বলেন, জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণের জন্য বাংলাদেশ রোল মডেল হতে পারে।
সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা অর্থবহ সহযোগিতা চাই। নেপালকে বাংলাদেশের বন্দর সুবিধা এবং সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করার প্রস্তাবের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
নেপালের প্রেসিডেন্ট বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। উভয় দেশই প্রাকৃতিক দুর্যোগের বিরূপ প্রভাবের সম্মুখীন হয় উল্লেখ করে তিনি বলেন, দু’দেশই দুর্যোগ মোকাবেলায় নিজ নিজ সম্পদের সর্বাধিক ব্যবহার নিশ্চিত করতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী… পরবর্তী সংবাদ জাতির পিতার দেখানো পথ ধরেই হাঁটছি : প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads