ads

সোমবার , ২২ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু আমাদের চিরন্তন প্রেরণার উৎস : দীপু মনি

খবর টি পড়েছেন : ১৬৩
বঙ্গবন্ধু আমাদের চিরন্তন প্রেরণার উৎস : দীপু মনি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের নিরন্তন প্রেরণার উৎস। তাই মুজিব চিরন্তন। ২২ মার্চ সোমবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানমালার ষষ্ঠদিনের আলোচনার স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে দশদিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।
সোমবার ষষ্ঠদিনের আয়োজনের প্রতিপাদ্য ছিলো ‘বাংলার মাটি, আমার মাটি’। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আয়োজনের সভাপতিত্ব করছেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। আলোচনা অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

Shamol Bangla Ads

দীপু মনি বলেন, বাঙালি জাতিসত্ত্বার সঙ্গে মিশে থাকা শেখ মুজিব আমাদের জীবনের ধ্রুবতারা। তিনি বাংলার মানুষকে ভালোবেসে জীবন উৎসর্গ করেছেন। তিনি বলেন, তিতুমীর, হাজী শরীয়তউল্লাহ ও প্রীতিলতাসহ ৩০ লাখ শহীদের রক্ত যে মাটিতে মিশে আছে সে মাটিকে তিনি ভালোবেসে ছিলেন। সেজন্য খোকা থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির জনকে পরিণত হয়েছেন। তিনি হাজার বছরের শৃঙ্খলা ভেঙে বাঙালিকে স্বাধীন করেছিলেন।
আলোচনা পর্বশেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘বাংলার মাটি, আমার মাটি’ শীর্ষক এ সাংস্কৃতিক পরিবেশনার পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন লিয়াকত আলী লাকী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হলেন বঙ্গবন্ধু পরবর্তী সংবাদ মোদির সফর নিয়ে সুর নরম হেফাজতের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads