শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ রবিবার বিকেলে মালিঝিকান্দা উচ্চবিদ্যালয় মাঠে ওই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আইয়ুব আলী বিদ্যুৎ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, আলহাজ্ব হারুন উর রশিদ, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, এ ইউনিয়ন থেকে আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি উদ্দিন, মো.মোজাম্মেল হক, আতিকুর রহমান,আব্দুল্লাহ আল মামুন, আব্দুল হক প্রমুখ।

বর্ধিত সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা মিছিল নিয়ে সভায় অংশ গ্রহন করেন। এতে সভাস্থল কানায় কানায় ভরে যায়। সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন।




