ads

রবিবার , ২১ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরও কিছুদিন বেঁচে থাকতে প্রধানমন্ত্রীর সহায়তা চান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অদু

খবর টি পড়েছেন : ২৫৩
আরও কিছুদিন বেঁচে থাকতে প্রধানমন্ত্রীর সহায়তা চান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অদু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আরও কিছুদিন বেঁচে থাকতে চিকিৎসা সংকট মেটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা কামনা করেছেন শেরপুরের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, প্রবীণ সংগঠক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু (৭৫)। ২১ মার্চ রবিবার দুপুরে শ্যামলবাংলা২৪ডটকম’র কাছে কান্নাজড়িত কন্ঠে ওই আকুতি জানিয়ে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে দেশ মাতৃকাকে রক্ষায় ৭১ এর যুদ্ধে যাপিয়ে পড়েছিলাম। আজ তারই সুযোগ্য তনয়া শেখ হাসিনার নেতৃত্বে দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাই রোগ-শোক ও আর্থিক অনটনে বিপর্যস্ত হয়ে পড়ার পরও বঙ্গবন্ধুর সোনার বাংলায় আরও কিছুদিন বেঁচে থাকতে চাই। এজন্য এ মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তার খুবই প্রয়োজন।’
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু একসময় শেরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপিসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতৃত্বে ছিলেন।পরবর্তীতে তিনি জেলা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের  কমান্ডার ও চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে মূল দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিনের লিভার, ডায়াবেটিস ও হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ্য হয়ে গত ১৭ মার্চ থেকে টানা ৫ দিন যাবত রাজধানীর ঢাকার ল্যাব এইড হাসাপাতালের ৫ম তলার ৫৫৫ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন। তার বর্তমান অবস্থার খোঁজ নিতে মোবাইল ফোন করলে হাসপাতালের শয্যা থেকে ওই আকুতি ব্যক্ত করেন তিনি। পাশে থাকা একমাত্র পুত্র, চেম্বার অব কমার্সের পরিচালক ওয়ালিদ বিন ফেরদৌস লোটাস জানান, তার বাবা ল্যাব এইড হাসপাতালের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের প্রধান প্রফেসর ডা. মামুন আল মাহতাবের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার অবস্থা গুরুতর। সঠিক চিকিৎসা নিতে প্রয়োজন অনেক অর্থের। কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থ্য থাকায় তার চিকিৎসা ব্যয় মেটানো এখন পরিবারের পক্ষে কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও জানান, তার বাবা মানসিকভাবে খুবই শক্তিশালী মনের অধিকারী হলেও এবার ভেঙ্গে পড়েছেন। শুধু স্বজনদের প্রতি ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকেন। আবার কথনও তার দু’চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে।
এ ব্যাপারে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো তার আশুরোগ মুক্তি কামনা করে জানান, পূর্বে নেওয়া তার চিকিৎসার একটি বিল মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্টে দীর্ঘদিন যাবত পড়ে আছে। এজন্য তিনি দফায় দফায় তাগিদ দেওয়ার পরও তা আজও পাশ হয়নি। তবে তার উপযুক্ত চিকিৎসার্থে প্রধানমন্ত্রী বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তা প্রয়োজন বলে তিনি অভিমত পোষণ করেন।
উল্লেখ্য, বার্ধক্যসহ নানা জটিল রোগে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে গত ১৭ মার্চ সকালে শহরের বাগরাকসা এলাকাস্থ নিজ বাসা থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুর এখন শতভাগ বিদ্যুতায়িত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads