মুজিব স্বপ্ন
হেনা আক্তার

দিবস রজনী সাহসী হৃদয়ে স্বাধীন স্বপ্ন পুষে,
অদম্য আশা ভালোবাসা নিয়ে
ব্যর্থতা শেষে মুছে।
রক্তিম স্রোতে বিভীষিকাময়
পবিত্র পথ প্রান্তর,
অপরাজিত সে কূলহারা নদে
প্রাচির গড়ায় মুজিবর।
নিঃস্বার্থে সে বিলিয়ে দিয়েছে
সোনার বাংলা গড়াতে,
মরিচিকা ছুড়ে আধাঁর সরিয়ে স্বাধীন জোছনা ছড়াতে।
বক্ষ ভিজায় কেতন উড়ায়
নিজের বক্ষে ধরে,
রণক্ষেত্রে কাঁধে কাঁধ রেখে
স্বপ্ন যেন না ঝরে।
কামার কৃষক কুলি মুজুর
থাকুক ইতিহাসে,
মুজিব স্বপ্ন অটুট থাকুক
মুক্তির প্রতি শ্বাসে।




