একটি খোকা
নূরুল ইসলাম মনি
……………………………….
একটি খোকা, একটি নেতা,
একটি ইতিহাস,
একটি দেশে আনলো বইয়ে
শান্তি সুখের বাস।

একটি নদী মধুমতি
এক পদবী ‘শেখ’,
বিশ্বটাকে করলো আপন
দেখরে মানুষ দেখ।
একটি নীতি বুকে ছিলো
দেশ সেবা তার নাম,
সেই নীতিটার জন্য যে তার
ঝরলো গায়ের ঘাম।

শেষ বিকালে ঝরলো জীবন
হায় রে পরিতাপ!
লক্ষ মুখে হায়েনাদের
দিচ্ছি অভিশাপ।
সেই নেতা কে? জানো তুমি?
তিনিই মজিবর,
তার সুরভি টানছি নাকে,
টানবো জীবন ভর।




