ads

বৃহস্পতিবার , ১৮ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বাধীনতার ৫০ বছর পর শেরপুরের সূর্যদীতে নির্মিত হলো স্মৃতিস্তম্ভ

খবর টি পড়েছেন : ২৭৬
স্বাধীনতার ৫০ বছর পর শেরপুরের সূর্যদীতে নির্মিত হলো স্মৃতিস্তম্ভ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পর অবশেষে শেরপুরের সূর্যদী এলাকায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। ১৮ মার্চ বহস্পতিবার দুপুরে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদীতে এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় সূর্যদী উচ্চ বিদ্যালয় মাঠে এই স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে। এলজিইডির বাস্তবায়নে স্মৃতিস্তম্ভটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৩ লাখ ২৪ হাজার ৪০৪ টাকা।
স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, সূর্যদী যুদ্ধ ও গণহত্যা উদযাপন পরিষদের সভাপতি এম এ হাসেম, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন,জেলা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক ডাঃ শারমিন রহমান অমি, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ প্রমুখ
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৪ নভেম্বর সূর্যদী এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে এ এলাকার দুই মুক্তিযোদ্ধাসহ ৪৯ জন নিরীহ গ্রামবাসী প্রাণ হারিয়েছিলেন। আগুন পুড়ে ছাই হয়েছিলো প্রায় ২শ ঘরবাড়ি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর জন্মদিনে শেরপুরে জজশীপ ও বারের ব্যাডমিন্টন টুর্নামেন্টের… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে শিক্ষা উন্নয়ন কমর্সূচির অবহিতকরণ সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads