অঙ্গীকার
তালাত মাহমুদ

আমার চন্দ্রকে ওরা হত্যা করেছে
হত্যা করেছে অনেক তারার একটি আকাশ
আমার সূর্যকে ওরা গ্রেফতার করেছে
গ্রেফতার করেছে রক্তরাঙা একটি ইতিহাস!
সদা জাগ্রত ওই স্বৈরপ্রাচীর আমি ডিঙাবো
আমি হাইড্রোজেন হবো
আমাদের নাড়ির ঠিকানায় আমরা পৌঁছবো
পৌঁছবো অবশ্যই পৌঁছবো।




