ads

বৃহস্পতিবার , ১৮ মার্চ ২০২১ | ১৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজাদ সরকার’র পদ্য ‘অবিসংবাদিত নেতা’

অবিসংবাদিত নেতা
আজাদ সরকার

Shamol Bangla Ads

গোপালগঞ্জে টুংঙ্গি পাড়া
যাঁহার জন্ম স্থান
অবিসংবাদিত নেতা
শেখ মুজিব তাঁর নাম।

নির্ভীক সাহসী স্পষ্টভাষী
দিয়েছে যে প্রমাণ
অবিসংবাদিত নেতা
শেখ মুজিব তাঁর নাম।

Shamol Bangla Ads

বিচক্ষণ আর দূরদর্শিতায়
হয়ে আছে চির অম্লান
অবিসংবাদিত নেতা
শেখ মুজিব তাঁর নাম।

আকাশে বাতাসে ধ্বনিত হয়
যে নামে পাখির কলতান
অবিসংবাদিত নেতা
শেখ মুজিব তাঁর নাম।

যুদ্ধবিধ্বস্ত সোনার বাংলায়
জাতিকে দিয়েছে প্রাণ
অবিসংবাদিত নেতা
শেখ মুজিব তাঁর নাম।

বাঘের মত গর্জন যার
সুমিষ্টি কন্ঠবান
অবিসংবাদিত নেতা
শেখ মুজিব তাঁর নাম।

সোনার বাংলায় দিয়েছে
যে নতুন সংবিধান
অবিসংবাদিত নেতা
শেখ মুজিব তাঁর নাম।

৭ই মার্চ ভাষণে মুক্তিকামী
মানুষের জাগায় প্রাণ
অবিসংবাদিত নেতা
শেখ মুজিব তাঁর নাম।

স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত
যে করে জাতির কল্যাণ
অবিসংবাদিত নেতা
শেখ মুজিব তাঁর নাম।

বাংলা হতে বিশ্ব প্রান্তরে
ইতিহাসে সেরা সুনাম
অবিসংবাদিত নেতা
শেখ মুজিব তাঁর নাম।

আজকে হলো জন্মদিন
হাসি খুশি’র বান
অবিসংবাদিত নেতা
শেখ মুজিব তাঁর নাম।

Need Ads