ads

মঙ্গলবার , ১৬ মার্চ ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৭১৯

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মার্চ ১৬, ২০২১ ৫:৩৭ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও নয়জন নারী। তারা সকলে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৫৯৭ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৭১৯ জন রোগী। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬০ হাজার ৮৮৭ জনে। ১৬ মার্চ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২১৯টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৯৩৬টি নমুনা সংগ্রহ ও ২০ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ লাখ তিন হাজার ৯৯৪টি।
এ সময়ে মৃতদের মধ্যে চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ১৫ জন। বিভাগওয়ারী হিসাবে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে পাঁচজন, খুলনায় তিনজন, বরিশালে তিনজন, সিলেটে একজন এবং রংপুর বিভাগে দুইজন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৩৫২ জন। এনিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৪ হাজার ৪৭৯ জন। আর ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার আট দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত মোট রোগী শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৩ শতাংশ। সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ শতাংশ এবং মৃতের হার এক দশমিক ৫৩ শতাংশ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads