ads

রবিবার , ১৪ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অবশেষে ঘর পেতে যাচ্ছেন কুলি আব্দুল করিম

খবর টি পড়েছেন : ২১১
শেরপুরে অবশেষে ঘর পেতে যাচ্ছেন কুলি আব্দুল করিম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মইনুল হোসেন প্লাবন, শেরপুর ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৯ লাখ পরিবারকে ঘর দিলেও শেরপুরের পাকুরিয়া ইউনিয়নের বাদাপাড়া এলাকার হতদররিদ্র কুলি, ৫ সন্তানের জনক আব্দুল করিমের ভাগ্যে জুটেনি সরকারি একটি ঘর। রাজনৈতিক নেতাদের দুয়ারে-দুয়ারে ঘুরছেন তিনি একটি ঘরের জন্য। এমতোবস্থায় গত ১০ মার্চ (বুধবার) তরুণ সাংবাদিক নাজমুল ইসলামের মাধ্যমে ‘শেরপুরে কুলি আব্দুল করিমের মানবেতর জীবন’ এমন শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি নজরে আছে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলীর। পরে তিনি ১৪ মার্চ রবিবার সকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সরোজমিনে কুলি করিমের বাড়িতে যান। ওইসময় কুলি করিম ও তার স্ত্রী-সন্তানরা

Shamol Bangla Ads

আনন্দে মেতে উঠেন। ওইসময় ইউপি চেয়ারম্যান তাকে আশ্বাস্ত করে আগামী ১০দিনের মধ্যেই খড়ের ঘরটি ভেঙে টিনসেটের ২ কক্ষবিশিষ্ট বারান্দাসহ একটি ঘর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। ওই আশ্বাসের কথা শুনে আনন্দে কেঁদে উঠেন হতদরিদ্র কুলি আব্দুল করিমসহ তার অসহায় পরিবার। এছাড়াও কুলি করিমের ৩ ছেলের লেখাপড়ার দায়িত্ব নেন আলহাজ্ব হায়দার আলীর। তার ওই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হায়দার জানান, বিভিন্ন গণম্যাধমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার মাধ্যমে দেশ থেকে আজ দারিদ্রতা কমে যাচ্ছে। অসহায় মানুষ তাদের ন্যায্য সুফল পাচ্ছে। এমনি একটি সংবাদ আমার দৃষ্টিতে পড়ে ‘শেরপুরে কুলি আব্দুল করিমের মানবেতর জীবন’ এ শিরোনামে। আমার এ ইউনিয়নে এখনও খড়ের ঘর আছে কি না, তা আমার জানা ছিলো না। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণেই আমি কুলি করিমের মানবেতর জীবনযাপনের বিষয়টি নিশ্চিত হই। আমি তাকে আশ্বস্ত করেছি আগামী ১০ দিনের মধ্যে তাকে আমি ২ কক্ষবিশিষ্ট একটি টিনের ঘর উপহার দিবো।
ওইসময় ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিমুল আহাম্মেদ, ইমরান মিয়া, ইউনিয়ন যুবলীগ কর্মী সাদ্দাম হোসাইন, মানবাধিকার কর্মী রিয়াজুল করিম অপু, হৃদয় সিদ্দিকীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরের বনাঞ্চলে অবৈধ করাত কলের ছড়াছড়ি ॥ উজাড়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads