ads

শনিবার , ১৩ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে সাড়ে ১৪ ঘন্টা পর অবরোধ প্রত্যাহার

খবর টি পড়েছেন : ১৪৬
ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে সাড়ে ১৪ ঘন্টা পর অবরোধ প্রত্যাহার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নেত্রকোনা-৫ আসনের এমপি ওয়ারেসাত হোসেন বেলালের গাড়ি চালকের বিরুদ্ধে পরিবহন শ্রমিককে মারধরের অভিযোগ এনে সাড়ে ১৪ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোব্ধ শ্রমিকরা। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ নামক স্থানে এ অবরোধ চলায় ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় দুই পাশেই শত শত যানবাহন আটকা থাকতে দেখা যায়। এতে করে দীর্ঘ যানজটে পড়ে ময়মনসিংহ-নেত্রকোনা পথে চলাচলকারীরা।শুক্রবার রাত ১১টা থেকে শুরু হওয়া ওই অবরোধ শনিবার বেলা দেড়টার দিকে পরিবহন শ্রমিকদের সাথে প্রশাসন ও মোটরমালিক সমিতির মধ্যস্থতায় তুলে নেয় শ্রমিক নেতারা।

Shamol Bangla Ads

পুলিশ ও শ্রমিক নেতাদের সাথে কথা বলে জানা যায়, ময়মনসিংহ বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের একটি কর্মী সমাবেশে যাচ্ছিলেন ওয়ারেসাত হোসেন বেলাল এমপি। যাওয়ার সময় সড়কের নেত্রকোনা জেলার পূর্বধলা এলাকায় এমপির গাড়িকে সাইড দেয়নি একটি ট্রাক। এসময় এমপির গাড়ি চালক ও লোকজন ওই ট্রাক চালককে মারধর করে। পরে ট্রাকটিকে আটক করে রাখা হয় শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে। এ ঘটনায় প্রতিবাদে শুক্রবার রাত ১১ টা থেকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের কাশিগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা।
ময়মনসিংহ জেলা মোটরমালিক সমতির কোচ সম্পাদক সোমনাথ সাহা বলেন, দীর্ঘ সময় যানবাহন বন্ধ থাকায় সড়কে গাড়ির অনেক চাপ। প্রশাসন এবং আমাদের সহায়তায় যত দ্রুত সম্ভব যান চলাচল স্বাভাবিক করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমাকে হত্যা করতে একরাম চৌধুরীর বাড়িতে বৈঠক হচ্ছে… পরবর্তী সংবাদ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চেষ্টা করবো : দুদক চেয়ারম্যান

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads