শেরপুরের ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম সস্ত্রীক করোনার টিকা নিয়েছেন। ১১ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার টিকা গ্রহণ করেন তারা।

টিকা গ্রহণের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিনসহ অন্যান্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। টিকা গ্রহণের সময় উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন, বিএনপি ও জামায়াত শিবির কর্মীরা করোনা ভ্যাক্সিন নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কোনো গুজবে কান না দিয়ে উপজেলাবাসীকে করোনা ভাইরাস সংক্রমণের টিকা নেয়ার আহবান জানান তিনি।








