ads

বৃহস্পতিবার , ১১ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাপা বিরোধী দল, কোনো জোটে নেই : জিএম কাদের

খবর টি পড়েছেন : ২৪৭
জাপা বিরোধী দল, কোনো জোটে নেই : জিএম কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, তার দল কোনো জোটে নেই। একাদশ সংসদ নির্বাচনে জোট নয় কিছু আসনে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছিল। কিন্তু বেশির ভাগ আসনেই জাপার প্রার্থী ছিল। নির্বাচনের পর থেকে জাপা বিরোধী দলের ভূমিকায় রয়েছে। বুধবার বনানী কার্যালয় মিলনায়তনে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, দেশ ও মানুষকে আওয়ামী লীগ এবং বিএনপির হাত থেকে বাঁচাতে হবে। একানব্বইয়ের পর দুই দল সংসদীয় গণতন্ত্রের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সন্ত্রাস, চাঁদাবাজি, দলবাজি ও টেন্ডারবাজি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।

Shamol Bangla Ads

সম্প্রতি নোয়াখালীতে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে খুনোখুনিকে ‘হালুয়ারুটির’ ভাগাভাগির দ্বন্দ্ব বলে আখ্যা দেন জিএম কাদের। তিনি বলেছেন, তাদের দল একটাই, নেতাও একজনই। শুধু ভাগাভাগির কারণেই তাদের মধ্যে দ্বন্দ্ব। দেশের মানুষ এমন ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি চায়।
জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, আওয়ামী লীগের আমলে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কলুষিত করেছে বর্তমান সরকার। বিএনপি দুর্নীতি ও দুঃশাসনের যে অপরাজনীতি শুরু করেছিল, আওয়ামী লীগ তা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছে।
সভায় বক্তৃতা করেন জাপা কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ, চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টিকা নেওয়ার ২৭ দিন পর ডিএমপি কমিশনার করোনায়… পরবর্তী সংবাদ বঙ্গভবনে করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads