ads

মঙ্গলবার , ৯ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯১২

খবর টি পড়েছেন : ১৩০
দেশে ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯১২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও ৯১২ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৮৯ জনে। ৯ মার্চ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫২ হাজার ৮৭ জনে। সম্প্রতি সময়ে এত বেশি সংখ্যক রোগী শনাক্ত হয়নি। আজ রোগী শনাক্তের হার পাঁচ শতাংশেরও বেশি। সপ্তাহখানেক আগেও করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নমুনা পরীক্ষায় দুই শতাংশ রোগী শনাক্ত হলেও গত শুক্রবার (৫ মার্চ) এ হার দ্বিগুণেরও বেশি হয়ে যায়। ওই দিন করোনা শনাক্ত হয়েছিল ৬৩৫ জনের মধ্যে।

Shamol Bangla Ads

গত ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবরেটরিতে মোট ১৭ হাজার ৯৭৩টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪১ লাখ ৮০ হাজার ৯৩৮টি। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২২৯ জন। এ পর্যন্ত এই ভাইরাস থেকে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫ হাজার ৩৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক শূন্য ৫৩ শতাংশ ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৯৩তম জন্মদিন আজ পরবর্তী সংবাদ হাজী সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads