ads

রবিবার , ৭ মার্চ ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মার্চ ৭, ২০২১ ৯:০৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৭ মার্চ রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন ও শ্রীবরদী থানা। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থদের নিয়ে বঙ্গবন্ধু’র ৭ মার্চ ভাষণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, নব নির্বাচিত মেয়র মোহাম্মদ আলী লাল, বিদায়ী পৌর মেয়র আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি এমএ মতিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।
সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ওইসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads