শেরপুরের নকলায় পুলিশের বিশেষ অভিযানে ১শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৬ মার্চ শনিবার তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে উপজেলার বাজারদী এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে অহেদ আলী (৫২) ও বানেশ্বর্দী এলাকার জুলহাস উদ্দিনের ছেলে সাঈদ আহম্মেদ সানী (২২)।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজুসহ শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।




