ads

বৃহস্পতিবার , ৪ মার্চ ২০২১ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ৪, ২০২১ ৩:৫০ অপরাহ্ণ

শেরপুরে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ বৃহস্পতিবার সকালে সমিতির নির্বাহী পরিষদ সভাকক্ষে ওই দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিদায়ী সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এডভোকেট চন্দন কুমার পাল পিপি, নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, বিদায়ী সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী ও সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম। বক্তারা নবনির্বাচিত কমিটি দীর্ঘ প্রতীক্ষিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণসহ সমিতির কাক্সিক্ষত উন্নয়নে এবং কলুষমুক্ত বিচারঅঙ্গণ প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।

Shamol Bangla Ads

পরে বিদায়ী সাধারণ সম্পাদক নবনির্বাচিত সাধারণ সম্পাদকের হাতে সমিতির ফাইল তুলে দেওয়ার মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন। এরপর বিদায়ী সভাপতি নবনির্বাচিত সভাপতিকে এবং বিদায়ী সাধারণ সম্পাদক নবনির্বাচিত সাধারণ সম্পাদককে স্ব-স্ব চেয়ারে বসিয়ে দেন। অনুষ্ঠানে সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, এডভোকেট সাখাওয়াত উল্লাহ তারা, এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, এডভোকেট আবুল মানসুর স্বপন ও এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব এবং বিদায়ী পরিষদ ও নবনির্বাচিত পরিষদের কর্মকর্তাগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১০ পদে এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ ৩ পদে জয়লাভ করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads