শেরপুরের নকলায় র্যাব-১৪ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩ মার্চ বুধবার দুপুরে পৌর শহরের মধ্যবাজারে ওই অভিযান পরিচালিত হয়।

র্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মধ্যবাজারে আনোয়ারা স্টোরে যৌথ অভিযান চালায় র্যাব ও পরিবেশ অধিদপ্তর। ওই সময় ৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে র্যাব-১৪ সিপিসি-১ এর কমান্ডার এএসপি এমএম সবুজ রানা, সহকারি কমিশনার (ভূমি) কাউসার আহাম্মেদ, শেরপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায় উপস্থিত ছিলেন।









