ads

বৃহস্পতিবার , ৪ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে পানিতে ডুবে ১৪ মাসে ৮৮৫ মৃত্যু, ৮৩ শতাংশই শিশু

খবর টি পড়েছেন : ১৬১
দেশে পানিতে ডুবে ১৪ মাসে ৮৮৫ মৃত্যু, ৮৩ শতাংশই শিশু
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

সারাদেশে গত ১৪ মাসে পানিতে ডুবে মারা গেছে ৮৮৫ জন। যার মধ্যে ৮৩ শতাংশই শিশু। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ ও পর্যালোচনা করে এমন তথ্য জানিয়েছে গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান ‘সমষ্টি’। ৪ মার্চ বৃহস্পতিবার পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে গণমাধ্যমের করণীয় শীর্ষক ওয়েবিনার থেকে ওই তথ্য জানানো হয়। পানিতে ডুবে শিশু মৃত্যু নিয়ে সমষ্টির সংবাদ বিশ্লেষণ ও পর্যালোচনায় সহযোগিতা করে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই)।
সমষ্টি বলছে, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় পর্যায়ের গণমাধ্যম ও স্থানীয় অনলাইন পোর্টালে পানিতে ডুবে মৃত্যু নিয়ে মোট ৫০৯টি ঘটনা উঠে এসেছে। ওইসব ঘটনায় সারাদেশে ৭৩৫ শিশু সহ মোট ৮৮৫ জন পানিতে ডুবে মৃত্যু হয়েছে। দেশে জাতীয়ভাবে পানিতে ডুবে মৃত্যু নিয়ে কোনো তথ্যব্যবস্থা না থাকায় এ সংখ্যা আরও বেশি হতে পারে বলেও জানানো হয়েছে। সুষ্পষ্ট পরিসংখ্যান তুলে ধরে যোগাযোগ প্রতিষ্ঠানটি পানিতে ডুবে মৃত্যুর কয়েকটি পর্যায় নিয়ে ব্যাখ্যা করেছে। সেগুলো হলো-

Shamol Bangla Ads

কোথায় কত মৃত্যু : পানিতে ডুবে সবচেয়ে বেশি মৃত্যু ঘটে ঢাকা বিভাগে, ১৯৩ জন। এছাড়া চট্টগ্রামে ১৭২ জন, রংপুরে ১৪১, রাজশাহীতে ১১০, ময়মনসিংহে ১০০, বরিশালে ৬৬ ও খুলনা বিভাগে ৬১ জন মারা যায়। এ সময়ে সবচেয়ে কম মৃত্যু ছিল সিলেট বিভাগে, ৪২ জন।
বয়স বিবেচনায় : পানিতে ডুবে মৃতদের ৮৩ শতাংশই শিশু। চার বছর বা কম বয়সী ৩১০ জন, ৫ থেকে ৯ বছর বয়সী ২৮৪ জন, ৯-১৪ বছরের ১১০ জন এবং ১৫-১৮ বছরের ৩১ জন। ১৫০ জনের বয়স ১৮ বছরের বেশি।
দিনের কখন পানিতে ডুবে প্রাণহানির ঘটনা বেশি : পানিতে ডুবে দিনের প্রথম ভাগে অর্থাৎ সকাল থেকে দুপুরের মধ্যে ৩৫৫ জন এবং দুপুর থেকে সন্ধ্যার আগে ৩৫৬ জন মারা যায়। এছাড়া সন্ধ্যায় ১৪৬ জন মারা যায়। ১৭ জন মারা যায় রাতের বেলায় পানিতে ডুবে। ১১ জনের মৃত্যুর সময় প্রকাশিত সংবাদ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
কোন মাসে কত মৃত্যু : ২০২০ সালের জুন থেকে অক্টোবর মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৫৭৭ জন মানুষ পানিতে ডুবে মারা যায়। সবচেয়ে বেশি মৃত্যু ঘটে আগস্ট মাসে, ১৭১ জন। জুন মাসে ৯১ জন, জুলাই মাসে ১৬৩ জন, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে যথাক্রমে ৭৪ ও ৭৮ জন মারা যায়।
পানিতে ডুবে মৃত্যুর কারণ : পরিবারের সদস্যদের যথাযথ নজরদারি না থাকায় সবচেয়ে বেশি সংখ্যক পানিতে ডুবার ঘটনা ঘটে। ৭০০ জন বড়দের অগোচরে বাড়ি সংলগ্ন পুকুর বা অন্য জলাশয়ে চলে যায় এবং দুর্ঘটনার শিকার হয়। ১১৬ জন মারা যায় নৌযান দুর্ঘটনায়। পানিতে ডুবে মৃতদের মধ্যে ৫৫ জন বন্যার পানিতে ডুবে মারা গেছে।
পানিতে ডুবে মৃত্যুরোধে সুপারিশ : ২০১৭ সালে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘প্রিভেন্টিং ড্রাওনিং : অ্যান ইমপ্লিমেন্টেশন গাইড’ এ স্থানীয় পর্যায়ের মানুষজনকে সম্পৃক্ত করে দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠার কথা বলেছে। এছাড়া পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে পারিবারিক পর্যায়ে সচেতনতা তৈরি এবং জাতীয়ভাবে কর্মসূচি গ্রহণ করার উপরও বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান সুপারিশ করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ব্যবসায়ীদের মতবিনিময় সভা পরবর্তী সংবাদ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ : শেখ হাসিনার সাফল্যের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads