ads

মঙ্গলবার , ২ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিমানের বহরে যুক্ত হচ্ছে আরেকটি অত্যাধুনিক প্লেন

খবর টি পড়েছেন : ১২৪
বিমানের বহরে যুক্ত হচ্ছে আরেকটি অত্যাধুনিক প্লেন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কানাডার তৈরি নতুন আরও একটি অত্যাধুনিক ড্যাশ-৮-৪০০ মডেলের প্লেন আসছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে। আগামী শুক্রবার প্লেনটি দেশে এসে পৌঁছাবে। ২ মার্চ মঙ্গলবার বিমানের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
কর্মকর্তারা জানান, বর্তমান সরকার ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ-৮-৪০০ মডেলের প্লেনের তৃতীয় প্লেনটি আগামী ৫ মার্চ ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে। ৭৪ আসন বিশিষ্ট ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধব ও অত্যাধুনিক সুবিধা সমৃদ্ধ। জানা গেছে, কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড বম্বার্ডিয়ার অ্যারোস্পেস এ উড়োজাহাজ তৈরি করেছে।

Shamol Bangla Ads

এর আগে ড্যাশ-৮-৪০০ মডেলের প্রথম প্লেনটি গত বছরের ২৭ ডিসেম্বর এবং দ্বিতীয় প্লেনটি গত ২৪ ফেব্রয়ারি দেশে এসে বিমানের বহরে যুক্ত হয় বলে সমকালকে জানান বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার। বিমান কর্মকর্তারা আরও বলেন, বর্তমানে বিমানের নিজস্ব ও ভাড়া করা মোট উড়োজাহাজের সংখ্যা ২০টি। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দু’টি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭ এবং চারটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। নতুন আরও একটি প্লেন যুক্ত হলে ২১ টিতে উন্নীত হবে বিমানের বহরে উড়োজাহাজ সংখ্যা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টিকা নিলেন ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন পরবর্তী সংবাদ স্বাধীন দেশে আমরা কোন্দল করে বিভক্ত হয়েছি :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads