ads

বৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ আ’লীগ প্যানেলের নিরঙ্কুশ জয়

খবর টি পড়েছেন : ২৮৮
শেরপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ আ’লীগ প্যানেলের নিরঙ্কুশ জয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঐতিহ্যবাহী শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে। আজ (২৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সমিতির ২ নং বার ভবনে অনুষ্ঠিত ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ১০ পদে ও বিএনপি সমর্থিত প্যানেল ৩ পদে জয়ী হয়েছে। এতে সমন্বয় পরিষদ সমর্থিত এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ ৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম পেয়েছেন ৭২ ভোট। আর সাধারণ সম্পাদক পদে ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সমন্বয় পরিষদের এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের প্রার্থী এডভোকেট ছামিউল ইসলাম আতাহার পেয়েছেন ৪২ ভোট।

Shamol Bangla Ads

এছাড়া অন্যান্য পদে জয়ীরা হচ্ছেন সহ-সভাপতি পদে হরিদাস সাহা (আ’লীগ) ও আশরাফুল আলম লিচু (বিএনপি), সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ রাশেদুর রহমান রাসেল (বিএনপি) ও আমিনুল ইসলাম মমিন (আ’লীগ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুক্তারুজ্জামান মোক্তার (বিএনপি), সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে মেরাজ উদ্দিন চৌধুরী (আ’লীগ), অডিটর পদে শিবলু চন্দ্র দাস (আ’লীগ) এবং নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী নির্বাহী সদস্য রুকনুজ্জামান রুকন (আ’লীগ), ফকির মোঃ নাহিদুজ্জামান (আ’লীগ), মোঃ আকরামুজ্জামান (আ’লীগ) ও মোঃ এরশাদ আলী লিটন (আ’লীগ)।

প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী নারায়ণ চন্দ্র হোড় জানান, ১৩ সদস্য বিশিষ্ট এ নির্বাহী পরিষদের ৪ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে শান্তিপূর্ণভাবে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবার সমিতির ১৫৯ জন ভোটারের মধ্যে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৩৬ গ্রামের মা-শিশুদের দেওয়া হবে বিশেষ পুষ্টি… পরবর্তী সংবাদ কৃষিতে প্রণোদনা ও পুনর্বাসন কার্যক্রমের ফলে দেশে ফসলের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads