ads

বুধবার , ২৪ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি বলেছিল শেখ হাসিনা করোনার ভ্যাকসিন আনতে পারবেন না, এখন তারাই গোপনে ভ্যাকসিন নিচ্ছেন, মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ২০৩
বিএনপি বলেছিল শেখ হাসিনা করোনার ভ্যাকসিন আনতে পারবেন না, এখন তারাই গোপনে ভ্যাকসিন নিচ্ছেন, মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি বলেছিল যে শেখ হাসিনা করোনার ভ্যাকসিন আনতে পারবেন না। এখন তারাই আগে আগে গোপনে ভ্যাকসিন নিচ্ছেন। অবশ্য ডাঃ জাফরউল্লাহ চৌধুরী স্বীকার করেছেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসম্ভব কাজ সম্ভব করেছেন। তিনি ২৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল উচ্চ বিদ্যালয় মাঠে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণকালে ওইসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, এক সময় কলেরা ও বসন্তের ওষুধ ছিল না। এখন স্যালাইন ও টিকা আবিষ্কার হওয়ার পর দেশে কলেরা, ডায়রিয়া নেই। তাই একেক সময় আল্লাহ যেমন একেকটি গজব দেন, তেমনি সুরক্ষার ব্যবস্থাও তিনি দেন। তখন আল্লাহর দেয়া বালা মুসিবত রহমতে পরিণত হয়। এটি মাথায় রেখেই আমরা করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলা করে যাচ্ছি। আমাদের কান্ডারী রয়েছেন জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তিনি নিজে মাস্ক ব্যবহার করেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে তিনি মাস্ক ব্যবহার করতেও বলেছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বালিশে মাথা দিয়ে চিন্তা করেন তিনি মানুষকে কিভাবে দেবেন। তিনি পরহেজগার। তাই মানুষকে দেওয়ার ভাবনা ভাবেন। অন্যদিকে চোরের নিয়ত চুরি করা। তাই বিএনপি নেত্রী বেগম জিয়া এতিমদের টাকা চুরি করেন। এটাই দুই নেতার মধ্যে পার্থক্য- উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার হাতে যখন দেশ, নিরাপদ তখন বাংলাদেশ।
এদিন মতিয়া চৌধুরী নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষের মাঝে নিজস্ব তহবিল থেকে কম্বল ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বিতরণ করেন। এসময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, নারী শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বহুমুখী পাটপণ্য তৈরি ও বিপণন বিষয়ক সপ্তাহব্যাপী… পরবর্তী সংবাদ শেরপুরে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads