ads

মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মধুটিলা ইকোপার্কের ২২৩ ধাপ সিঁড়ি উঠতে গিয়ে প্রাণ গেল এক ব্যক্তির

খবর টি পড়েছেন : ১৪৩
নালিতাবাড়ীতে মধুটিলা ইকোপার্কের ২২৩ ধাপ সিঁড়ি উঠতে গিয়ে প্রাণ গেল এক ব্যক্তির
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে ঘুরতে গিয়ে ২২৩ ধাপ সিঁড়ি বেয়ে উচু টিলা উঠার সময় দুলু মিয়া (৪৮) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ওই ঘটনা ঘটে। নিহত দুলু মিয়া নন্নী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত জোরান আলীর ছেলে। দুলু মিয়ার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সে বেশ কয়েক বছর যাবত মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুলু মিয়া কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন থাকায় বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো। মঙ্গলবার দুপুরে দুলু মিয়া মধুটিলা ইকোপার্কের ২২৩ ধাপ সিঁড়ি বেয়ে সব চেয়ে উচু পাহাড়ে উঠার সময় সিড়িতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। সে শারীরিকভাবেও দুর্বল ছিলো।
বন বিভাগের মধুটিলা ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম জানান, দুলু মিয়া নামে ওই ব্যক্তি পার্কের ধাপ সিঁড়ি বেয়ে উঠার সময় উচু থেকে হঠাৎ পড়ে গিয়ে মৃত্যু ঘটে। সে মাঝে মধ্যেই পার্কে ঘুরতে আসতো। তাছাড়া সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো।
এ ব্যাপারে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, মৃত লোকটি অসুস্থ ছিলো। মঙ্গলবার দুপুরে মধুটিলা ইকোপার্কের উচু টিলায় উঠার সময় তার মৃত্যু হয়। কোন প্রকার অভিযোগ না থাকায় নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীও সবসময় মাস্ক পরেন, আপনারাও সবসময় মাস্ক পরুন… পরবর্তী সংবাদ শেরপুরে আইনগত সহায়তা প্রদান কর্মসূচির অগ্রগতি বিষয়ক সমন্বয়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads