ads

রবিবার , ২১ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় নিহত ১, আহত ১০

খবর টি পড়েছেন : ১৮৪
শেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় নিহত ১, আহত ১০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিদ্যালয় স্থাপনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মেরাজ উদ্দিনের গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলায় একজন নিহত ও আরও অন্তত: ১০ জন আহত হয়েছে। ২০ ফেব্রুয়ারি শনিবার বিকেলে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া বালুরঘাট এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। নিহত কৃষক ছিরমত আলী (৫৫) স্থানীয় মৃত সামাদ শেখের ছেলে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের চাচা। এদিকে ওই ঘটনায় নিহতের ছেলে উকিল মিয়া বাদী হয়ে ৪২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি হেরুয়া বালুরঘাট এলাকায় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের নামে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ কয়েকজন। এতে স্থানীয় বালুরঘাট মডেল স্কুল নামে একটি কেজি স্কুলের মালিক রেজাউল করিম সাদাসহ ওই স্কুলের অন্যান্য পরিচালকদের সাথে তাদের বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে আজ শনিবার বিকেল ৪টার দিকে রেজাউল করিম সাদা, জামান মেম্বার, প্রভাষক সাইফুল ইসলাম, আক্রামুজ্জামান আঙ্গুর, মমতাজ হাজীসহ অন্তত: ৫০/৬০ জন ব্যক্তি ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মেরাজ উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এতে শ্রীমত আলীসহ অন্তত: ১১ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর শ্রীমত আলী ও আল আমিন ডানোকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রীমত আলীকে মৃত ঘোষণা করেন। বাকি ৯ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন জানান, আমরা এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করায় ওই কেজি স্কুলের মালিকরা আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেএন্ডএস ভবনের সম্মুখে ককটেল হামলার ঘটনায় প্রতিবাদ… পরবর্তী সংবাদ শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads