ads

রবিবার , ২১ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শহীদ দিবস উপলক্ষে নকলা উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা

খবর টি পড়েছেন : ১৫৬
শহীদ দিবস উপলক্ষে নকলা উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরের নকলায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি রবিবার বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফেরদৌস রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজাহারুল আনোয়ার মহব্বত, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ। সভাটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও… পরবর্তী সংবাদ শেরপুরে পাখি-বন্যপ্রাণীর উপকারিতা ও সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads