ads

শনিবার , ২০ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংবাদিকদের ৩ দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৭৮
শেরপুরে সাংবাদিকদের ৩ দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে ৩ দিনব্যাপি সাংবাদিকতায় অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। ২০ ফেব্রুয়ারি শনিবার দুপুরে প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টার কাম কম্পিউটার ল্যাবে সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, যেকোন পেশায় দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রয়োজন। সাংবাদিকতা একটি মহান পেশা। আশা করি এ প্রশিক্ষণ শেরপুরের সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা সাধন ও মানোন্নয়নে সহায়ক হবে।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক এম.এ. হাকাম হীরা, হাকিম বাবুল, সাবিহা জামান শাপলা প্রমুখ বক্তব্য রাখেন। প্রশিক্ষণে অনুসন্ধানমূলক রিপোর্টিং এর প্রয়োজনীয়তা ও সমাজে এর প্রভাব, অনুসন্ধানমূলক রিপোর্ট এ তথ্য সংগ্রহের ক্ষেত্রে সীমাবদ্ধতা ও করণীয়, অনুসন্ধানমূলক রিপোর্ট তৈরির গবেষণার গুরুত্ব, অনুসন্ধানী সাংবাদিকতার ধরণ, কৌশল, ধাপসমুহ, বস্তুনিষ্ঠতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় সম্পর্কে অবহিতকরণ করা হয়। এছাড়া সাংবাদিকতার নীতিমালা, আইন-কানুন, সূত্র, উৎস সম্পর্কে আলোকপাত করা হয়। এতে প্রশিক্ষক ছিলেন নিউইয়র্ক টাইমসের স্ট্রিংগার জুলফিকার আলী মানিক, সিনিয়র সাংবাদিক জিয়াউল ইসলাম, বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান, পিআইবি প্রশিক্ষক শাহ আলম সৈকত।
প্রশিক্ষণ কোর্সে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫জন সাংবাদিক অংশ নেন। গত ১৮ ফেব্রুয়ারি পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা প্রশাসনের মাসিক স্টাফ মিটিং অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুর জেলার আবহমানকালের সাহিত্য সংস্কৃতির কথা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads