ads

শনিবার , ২০ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে : কাদের

খবর টি পড়েছেন : ১৩২
আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি জনমানুষের আস্থা ইস্পাতের মতো কঠিন। শেখ হাসিনা সরকার ঠুনকো কোনো জিনিস নয় যে ধাক্কা লাগলেই পড়ে যাবে। ২০ ফেব্রুয়ারি শনিবার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে কাদের এসব কথা বলেন।
‘সরকার পতনের সাইরেন বেজে গেছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার গ্লানি ঢাকতে বিএনপি নেতাদের এটি আত্মতুষ্টি লাভের অপচেষ্টা মাত্র। জনবিরোধী কর্মসূচির কারণে জনগণ বিএনপিকে অনেক আগেই লাল কার্ড দেখিয়েছে।
তিনি বলেন, কর্মীদের রোষানল থেকে বাঁচতে এবং পদ-পদবি ধরে রাখতে বিএনপির কিছু কিছু ফরমায়েশি নেতা ধান ভানতে শিবের গীত গেয়ে যাচ্ছেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি বৈপরীত্যে ভরা। তাদের কোনো কোনো নেতার মস্তিষ্ক অপপ্রচার আর গুজব তৈরির উর্বর কারখানা। সরকারের সবকিছুতেই অন্ধ সমালোচনা আর নেতিবাচকতা বিএনপির রাজনীতি। এ রাজনীতি থেকে বেরিয়ে না এলে জনগণই বিএনপির বিদায়ের সাইরেন বাজিয়ে দেবে।
দিনক্ষণ ঠিক করে সরকার পতনের ঘোষণা বিএনপির নতুন কোনো দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ কি-না, সেজন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এক বছরের মধ্যে সরকার পতনের ভাবনা বিএনপির আকাশ কুসুম কল্পনা। তারা জন্মলগ্ন থেকেই ষড়যন্ত্রের রাজনীতি করে আসছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একুশের পথ বেয়েই স্বাধীনতা থেকে শুরু করে সকল… পরবর্তী সংবাদ একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির শ্রদ্ধা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads