স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। তিনি স্বাগত বক্তব্যে বলেন, রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পাঞ্জলী অর্পণ করা হবে। এছাড়াও রয়েছে শিশু কিশোরদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা আয়োজন। সভায় ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতি চারণ করে বক্তব্য দেন সহকারি কমিশনার ( ভূমি) মনজুর আহসান, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) বন্দে আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. হুমায়ুন দিলদার, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, ইউপি চেয়ারম্যান হামিদউল্লাহ তালুকদার ও মোহনা টিভি শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল প্রমুখ।









