ads

শুক্রবার , ১৯ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথম মাতৃভাষা পদক পাচ্ছেন অধ্যাপক রফিকুল ইসলামসহ ৩ গুণী

খবর টি পড়েছেন : ১২৭
প্রথম মাতৃভাষা পদক পাচ্ছেন অধ্যাপক রফিকুল ইসলামসহ ৩ গুণী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিকাশ, চর্চা, প্রচার-প্রসারে অবদানে স্বীকৃতির জন্য প্রথমবারের মতো ‘আন্তজর্জাতিক মাতৃভাষা পদক’ ঘোষণা করেছে সরকার। প্রথম বছরই এ পুরস্কার পাচ্ছেন জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামসহ তিন গুণী। একইসঙ্গে এবার একটি প্রতিষ্ঠানও পাচ্ছে এ পুরস্কার। বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক মো. শাফীউল মুজ নবীন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে অবদানের জন্য খাগড়াছড়ির জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা ও উজবেকিস্তানের গবেষক ইসমাইলভ গুলম মিরজায়েভিচ এবছর প্রথমবারের মতো পুরস্কার পাচ্ছেন।
এর বাইরে প্রতিষ্ঠান হিসেবে আদিবাসী ভাষা নিয়ে কাজ করা বলিভিয়ার অনলাইন উদ্যোগ অ্যাক্টিভিজমো লেংকুয়াস এ বছর বাংলাদেশ সরকারের এ সম্মাননা পাচ্ছে। ২১ ফেব্রুয়ারি বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেবেন।
শাফীউল মুজ নবীন বলেন, সরকার আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এ বছরই প্রথম এ সম্মাননা দেওয়া হচ্ছে। এখন থেকে প্রতি দুই বছর পর পর জাতীয় পর্যায়ে দুটি এবং আন্তর্জাতিক পর্যায়ে দুটি পদক দেওয়া হবে।
তিনি জানান, মুজিববর্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কেরানীগঞ্জে নতুন ভবন উল্টে পড়ল পুকুরে পরবর্তী সংবাদ একুশের পথ বেয়েই স্বাধীনতা থেকে শুরু করে সকল…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads