ads

বুধবার , ১৭ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টিকাগ্রহণকারী বিএনপি নেতাদের অভিনন্দন: তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬১
টিকাগ্রহণকারী বিএনপি নেতাদের অভিনন্দন: তথ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি নেতাদেরকে লজ্জা ভেঙে করোনার টিকা নিতে বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘প্রথমত বিএনপির যে সমস্ত নেতারা টিকা নিয়েছেন বা নেয়ার পক্ষে কথা বলছেন তাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। যে সমস্ত দায়িত্বশীল নেতারা এই টিকা নিয়ে অপপ্রচার চালিয়েছিলেন তাদের জন্য লজ্জা হচ্ছে। কারণ তাদের চালানো অপপ্রচারে এটিই প্রমাণিত হয় যে তারা সবসময় দেশের মধ্যে গুজব রটনা করে মানুষকে বিভ্রান্ত করে এবং সরকারকে বেকায়দায় ফেলে। বুধবার বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে করোনার টিকা নেয়ার পর ‘বিএনপি শুরু থেকে করোনা টিকার বিরুদ্ধে অপপ্রচার চালালেও বিএনপি নেতারা এখন করোনা টিকা নিচ্ছেন’- এ বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীর মন্তব্য জানতে চাইলে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান ও ক্লিনিকের সিভিল সার্জন ইলিয়াছ আলী এসময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনার কারণে টিকা সফলভাবে প্রয়োগ হচ্ছে। এসব দেখে বিএনপি নেতাদের এখন খুব লজ্জা হচ্ছে। টিকা নিতে মানুষের এত ব্যাপক উৎসাহ যে, সেটিকে সামাল দিতে সরকারকে আরো ব্যাপক প্রস্তুতি ও নানা ধরণের ব্যবস্থা নিতে হচ্ছে। এতে তাদের চেহারাটা চুপসে গেছে, লজ্জা হচ্ছে। সরকার সবার সুরক্ষা নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। বিরোধী দলের যারা প্রতিদিন সরকারের কড়া সমালোচনা করেন বা করছেন টিকা নিয়ে তাদেরকেও সুরক্ষা দেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ সরকার সময় মতো টিকা নিয়ে এসেছে, তা বিশ্বে বিরল। এমনকি যুক্তরাষ্ট্রে, ইউরোপে অনেক দেশে টিকার জন্য হাহাকার চলছে। এতো বিপুল জনগোষ্ঠীর মধ্যে টিকা প্রদান কার্যক্রম এবং মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় ১০ আসামির মৃত্যুদণ্ড বহাল পরবর্তী সংবাদ অন্ধকার সময়গুলোতে বাতি জ্বালিয়ে বসে ছিলেন রহমত আলী…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads